,

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে ইটবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সদর উপজেলার ছালাভরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মিটুল হোসেনের ছেলে রকি (২১) ও রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘সকালে মোটরসাইকেলে ওই দুজন কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের উপজেলার ছালাভরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট