,

কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণে শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আজ শনিবার টিআরটি ওয়ার্ল্ডের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কিরিলো টিমোশেঙ্কো বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেছেন, কিয়েভে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। অন্যেদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো দিনিপ্রভস্কি জেলায় বিস্ফোরণের কথা জানিয়েছেন।

তিনি বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩২৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির