,

ইজতেমার যাত্রীদের সঙ্গে ইয়াবা নিয়ে আসেন তিনি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল। গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াছিন, মো. আলী হোসেন ও মো. হাবিবুল্লাহ।

পুলিশ জানায়, গ্রেফতার ইয়াছিন ও আলী হোসেন বাসে ইয়াবাসহ বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।

আজ শনিবার এসব তথ্য জানান সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘কয়েকজন মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসে ইয়াবাসহ বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকার ইজতেমা ময়দানের দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি এলে পুলিশ মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়। পরে বাস থেকে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একইদিনে গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তাররা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট