সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহিংসতায় বলসোনারোর ভূমিকা তদন্তে সুপ্রিম কোর্টের সম্মতি

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের গত ৮ জানুয়ারি ব্রাজিলের সরকারি বিভিন্ন ভবনে নজিরবিহীন হামলা চালায় দেশটির ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর হাজার হাজার সমর্থক। এই নিয়ে গতকাল শুক্রবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারোকেও তদন্তের আওতায় আনার বিষয়ে সায় দিয়েছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গার এই ঘটনায় প্রথমবারের মতো সম্ভাব্য দায়ী ব্যক্তিদের মধ্যে বলসোনারোর নামও এলো। গত বছরের অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে এক ভিডিওতে প্রশ্ন তোলেন বলসোনারো।

এক ভিডিওতে গত । এর কয়েক দিন পরই দাঙ্গায় তাঁর ভূমিকাও তদন্তের বিষয়ে এ সিদ্ধান্ত এলো। দেশটির সরকারি কৌঁসুলিরা বলছেন, এমন দাবির মাধ্যমে বলসোনারো এ অপরাধে উসকানি দিয়ে থাকতে পারেন। কৌঁসুলিরা শুক্রবার দেশটির সাবেক এ প্রেসিডেন্টকে তদন্তের আওতায় আনতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান।

গত রোববারের দাঙ্গার পর ভিডিও পোস্ট করেন বলসোনারো। ভিডিওতে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট লুলা দা সিলভা ভোটে জিতে ক্ষমতায় আসেননি । বরং সুপ্রিম কোর্ট ও ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের পছন্দে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। যদিও এই ভিডিও পরবর্তীতে মুছে দেওয়া হয়।

এ ছাড়া বলসোনারোর হাজার হাজার সমর্থকেরা এখনো দাবি করে আসছেন নির্বাচনে কারচুপি করা হয়েছে। গত রোববার তারাই দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ভবন এবং সুপ্রিম কোর্টে তাণ্ডব চালায়।

বিবিসি বলছে, বলসোনারোর এসব সমর্থক দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় সপ্তাহব্যাপী ক্যাম্পেইন করেছিল এবং সামরিক অভ্যুত্থানের আহ্বান জানায়। অন্যদিকে দেশটিতে এমন দাঙ্গার পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত বলসোনারো হাসপাতালে ভর্তি হন। তার স্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলসোনারো।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী