,

ব্রাহ্মণবাড়িয়ায়  চুরি যাওয়া নবজাতক উদ্ধার, নারী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চুরির ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে। জানা গেছে, নবজাতক চুরির ঘটনায় পুলিশ তানিয়া (২৩) নামে এক নারীকে আটক করেছে। শিশুটির চুরির সাথে জড়িত তানিয়া সিন্দুরা গ্রামের নিয়াজ আহাম্মদ লিটন মিয়ার স্ত্রী।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ২২ নং শয্যায় তিনদিন আগে এক ছেলে সন্তানের জন্ম দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী রেখা আক্তার। দুপুরে প্রতারক তানিয়া উন্নত চিকিৎসার কথা বলে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য-প্রমাণ ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযান পরিচালনা করে তানিয়ার নিজ ঘর থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, উদ্ধারকৃত নবজাতককে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটককৃত নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি