,

আবার বাড়লো ডিমের দাম

news-image

অনলাইন ডেস্ক : আবারও বেড়েছে ডিমের দাম। প্রতি ১০০ পিস ডিমের দাম গত সপ্তাহের চেয়ে আজ বেড়েছে ১২০-১৪০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের মতো আজও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। এছাড়া পাকিস্তানি ব্রয়লার প্রতি কেজি ২২০ টাকা ও দেশি মুরগি প্রতি কেজি ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দাম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর রায়েরবাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর টাউন হলের বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

রাজধানীর রায়ের বাজার সিটি কর্পোরেশন বাজার ঘুরে দেখা গেছে, আজ প্রতি ১০০ পিস ব্রয়লার সাদা ডিম পাইকারি বাজারে ৯২০ টাকায় বিক্রি হচ্ছে। এ হিসেবে পাইকারিতে প্রতি হালির ডিমের দাম ৩৩টা পড়েছে। গত সপ্তাহে এ ডিম বিক্রি হয় প্রতি হালি ৩২ টাকা।

এদিকে ব্রয়লার লাল ডিম ১০০ পিস পাইকারি বাজারে আজ বিক্রি হচ্ছে ৯৬০ টাকায়। সেই হিসেবে প্রতি হালির দাম প্রায় ৩৮ টাকা পড়েছে। গত সপ্তাহে এই ডিমের দাম ছিল ৩২ টাকার মতো। এছাড়া ১০০ পিস হাঁসের ডিমের দাম গত সপ্তাহে ছিল ১৫৫০ টাকা। আজ তা বেড়ে হয়েছে ১৭০০ টাকা। পাইকারি বাজারে ডিমের দামের এ প্রভাব খুচরা বাজারেও পড়বে। তাই গত সপ্তাহের চেয়ে আজ বেশি দামে ডিম কিনতে হবে ক্রেতাদের।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট