,

গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে আতিফুল হাই শিবলীর স্মারক বই উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে বাংলাদেশের কোনো আপত্তি নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জোট থেকে লাভবান হলে বাংলাদেশ যোগদান করবে।

উল্লেখ্য, গত বছরের ২৩ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নতুন অর্থনৈতিক জোট ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) উদ্বোধন করেন। বাংলাদেশকে এই জোটে যুক্ত করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

দু’দিনের সফরে শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সফরের বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ডোনাল্ড লুর সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী