,

এই প্রথম একসঙ্গে তারা

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের কিংবদন্তি তারকা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা। এই দম্পতি একসঙ্গে কাজ করেছেন বহু সিনেমায়। তবে এবার প্রথমবারের মতো তারা কাজ করলেন বিজ্ঞাপনচিত্রে। এটি তৈরি করছেন নির্মাতা অনন্য মামুন। গত মঙ্গলবার বিএফডিসিতে ১ ও ৯ নম্বর সেটে রংধনু কমার্শিয়াল কমপ্লেক্সের এই বিজ্ঞাপনটি শুটিং সম্পন্ন হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘সত্যি বলতে এক ফ্রেমে এমন গুণী শিল্পীদের পাওয়া আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার।’

তিনি জানান, এই বিজ্ঞাপনে গুণী এই দম্পতির পাশাপাশি আরও দেখা যাবে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা ফেরদৌস ও শিশুশিল্পী লুবাবাকে।

বিজ্ঞাপনটি চিফ কো-অরডিনেটর হিসেবে কাজ করেন সাইফুল ইসলাম এবং ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে কাজ করেন হায়দ্রাবাদের ভেংকটেশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট