,

‘রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা তার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি পদ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ওই পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ-আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।’

বিএনপির আন্দোলন নিয়ে সতর্ক জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়ব না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করব।’

এ সময় বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘গতকাল বিএনপির বৈঠক অনেক বড় হয়েছে। আমাদের আলোচনা সভাও বড় সমাবেশে রূপ নিয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘গতকাল তাদের কর্মসূচিতে দেখলাম জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয়েছে। এটা বেশিদূর গড়ায়নি। সমাধান হয়ে গেছে।’

‘আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশ ও শোভাযাত্রা করবে। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না,’ যোগ করেন সেতুমন্ত্রী।

জামায়াতকে নিষিদ্ধ আদালতের বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছি না। এই জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর এবং তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না