,

কারাগার থেকে মুক্তি পেলেন সেই আলী আজম

news-image

গাজীপুর প্রতিনিধি : হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি রাজনৈতিক একটি মামলায় এক মাস ৯ দিন কারাভোগ করলেন।

আলী আজম হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের উম্মত আলীর ছেলে।

আলী আজমের আইনজীবি মো. আনিসুর রহমান জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয়ে হামলা, ভাংচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় গত ২ ডিসেম্বর আলী আজমকে পুলিশ গ্রেপ্তার করে। জেলা থানা অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মা সাহেরা বেগম বার্ধ্ক্য জনিত কারণে মৃত্যু বরন করেন। পরে তার পরিবার গাজীপুর শেষবার মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে ১৯ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম। কিন্তু ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় ২০ ডিসেম্বর তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পায় বিএনপির এই নেতার। প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে মায়ের জানাজাস্থলে উপস্থিত হন আলী আজম। বেলা ১১টায় হয় জানাজা। মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। পুরোটা সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন আলী আজম। ডান্ডাবেড়ি পরা অবস্থায় তিনি মায়ের জানাজা পড়ান।

ওই ঘটনায় ২১ ডিসেম্বর ‘হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজা পড়লেন বিএনপি নেতা’ শিরো নামে একটি খবর গণমাধ্যমে সচিত্র খবর প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

আইনজীবি আরও জানান, বিভিন্ন সংবাদপত্রে খবরসহ গাজীপুর জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত-১ এর বিচারক নাজমুন নাহার এর কাছে পেশ করা হয়। পরে তিনি বিস্তারিত জেনে তার জামিন মন্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পাঠানো হলে তা যাচাই বাছাই করে সন্ধ্যায় তার মুক্তি দেয়া হয়।

কারাগার থেকে মুক্তির পর মুঠোফোনে কথা হয় আলী আজমের সঙ্গে। তিনি বলেন, আমার সাথে যে আচরন করা হয়েছে কোনো দোষ না করেও মিথ্যা মালায় আমাকে জেল খাটতে হয়েছে। জেলে থাকা অবস্থায় আমার মায়ের মৃত্যুর সময় প্যারোলে মুক্তি দিলেও দুদর্র্ষ অপরাধীদের মতো হাতকড়া ও পায়ে ডান্ডাবেড়ি পড়িয়ে রেখেছে যা তা খুবই অমানবিক কাজ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না