,

টঙ্গীতে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : টঙ্গী কলেজ গেট এলাকায় বাসের ধাক্কায় অন্তরা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে তিনটা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অন্তরা শাহাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে টঙ্গীর চেরাগআলী দত্তপাড়ার নাসিমুল হাসান বাবুর মেয়ে। দুই বোনের মধ্যে অন্তরা ছিল বড়। তার বাবা বায়িং হাউজে চাকরি করেন।

অন্তরার ছোট বোন উর্মি আক্তার জানায়, বাসা থেকে বেরিয়ে কলেজ গেট এলাকায় গিয়েছিল তার বোন। সেখানে রাস্তা পারাপারের সময় একটি বাস অন্তরাকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে বাংলাদেশ মেডিকেল এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন,‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ