,

আরিয়ানের সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খানের প্রেমের গুজব ছড়ায়। বিষয়টি নিয়ে গত দুদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সাদিয়া খান জানান, আরিয়ানের সঙ্গে তার ডেটিংয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে।

এ সময় খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। মধ্যপ্রাচ্যভিত্তিক প্রকাশনা সিটি টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইতে নববর্ষ উদযাপনের সময় একটি পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন অভিনেত্রী। সেই ছবিটিকে ঘিরেই শুরু হয় গুঞ্জন।

অনেকের মতে, পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিংয়ের গুজবও প্রচার করছেন। নেটিজেনদের এমন বিভ্রান্তমূলক প্রচারে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন সাদিয়া খান।

৩৫ বছর বয়সী সাদিয়া খান একজন পাকিস্তানি অভিনেত্রী। ‘ইমান-এ খুদা অর মোহাব্বাতে’ টিভি শোতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। তাকে সর্বশেষ ২০১৯ সালে টিভি শো ‘মরিয়ম পেরিয়েরা’তে দেখা গেছে।

এদিকে শাহরুখপুত্র আরিয়ান খান শিগগিরই একটি ওয়েব সিরিজের লেখক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি স্ক্রিপ্ট লেখাও শেষ করেছেন। বাবার প্রোডাকশন হাউজ ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে নির্মিত হতে যাওয়া সিরিজটির পরিচালনাও করবেন আরিয়ান। সিরিজটির নির্মাণ কাজ এ বছর শুরু হতে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ