,

গণঅবস্থানের নামে সহিংসতা রুখতে মাঠে আওয়ামী লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্থরের নেতাকর্মীরা
বিএনপি গণঅবস্থানের নামে যেন কোনো সহিংস ও নাশকতা করতে না পারে সেজন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্থরের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বিএনপির গণঅবস্থানের প্রতিবাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এ ছাড়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এরই মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

আলোচনা সভার সভাপতিত্ব করছেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

 

এ জাতীয় আরও খবর

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, চালু হচ্ছে রোবটিক সার্জারি: স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার