,

দুই ট্রা‌কের মাঝে আড়াই ঘণ্টা পড়ে ছিল চালকের নিথর দেহ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে সিমেন্ট ও বালুবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আড়াই ঘণ্টা গাড়ির ভেতর পড়ে ছিল তার লাশ। পরে সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে আজ মঙ্গলবার সকালে ৬টার দিকে টাঙ্গাইল-ময়মসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিলের বাবার নাম মো. আজবার আলী। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিগ্রামে। তিনি সিমেন্টবাহী ট্রাকের চালক ছিলেন।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী ট্রাক নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন আব্দুল জলিল। পথে হরিপুর স্কুলের সামনে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এলেঙ্গাগামী অপর একটি বালুবাহী ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আব্দুল জলিল। এ ছাড়া আহত হয় চালক-হেলপারসহ আরও তিনজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক বালুবাহী ট্রাকের চালক ও হেলপারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সিমেন্টবাহী ট্রাকের হেলপার ঘাটাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সিমেন্টবাহী ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা ঘাটাইল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট