,

মেয়াদ বাড়ল স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে আরও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২০ সালের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে বলা হয়, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট