,

মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক শাখাওয়াত হোসেন মানিক (৪০) নামে একজন আহত হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জনান, পূর্বশত্রুতার জের ধরে রাত ৯ টার দিকে শহরের হাটলক্ষিগঞ্জ থেকে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে উত্তর ইসলামপুর মোড়ে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফিরে যাওয়ার সময় বর্তমান দিনের জেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন মানিকের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ডুকে তাকে মারধর করে চলে যায়। এ ঘটনায় আহত মানিককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বর্তমানে এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত সাংবাদিক শাখাওয়াত হোসেন মানিকের দাবি হামলায় তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মারধর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, মারামারি ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। তবে কি কারনে হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ