,

বেঁচে নেই আকবর, বিপদে স্ত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে পরিচিতি পাওয়া গায়ক আকবর পৃথিবীর মায়া ত্যাগ করেন গত বছর ১৩ নভেম্বর। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই গায়কের মৃত্যুর পর ভালো নেই তার স্ত্রী কানিজ ফাতেমা। শুনতে হচ্ছে নানা কথাও।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘আমি বিধবা। আমার মুখ দেখে কেউ দিন শুরু করলে, তার নাকি অমঙ্গল হবে? এটা কোন সমাজে বাস করছি আমি। আমার মেয়েও তো প্রতিদিন তার বিধবা মায়ের মুখ দেখেই দিন শুরু করে, কই আমার মেয়ের তো কোনো অমঙ্গল হচ্ছে না!’

তিনি আরও বলেন, ‘আল্লাহ অথৈর বাবার দুনিয়ার আয়ু শেষ করে পরপারের মেহমান করে নিয়েছেন। এটা কি আমার দোষ? কোনো মেয়ে কি চাই- তার স্বামী তার আগে মারা যাক? আচ্ছা যখন অথৈর বাবা বেঁচে ছিল তখনও সমাজের মানুষ আমাকে বলেছে আমি কেমন মেয়ে, আমার মনে হয় চরিত্রে সমস্যা আছে। আমার রুচি কেমন? আমি এমন একটা অসুস্থ মানুষের সঙ্গে কেন থাকি। স্বামী বেঁচে থাকতেও আমার সমস্যা।’

সবশেষে আকবরের স্ত্রী বলেন, ‘এখন স্বামী মারা গেছে তাতেও আমার সমস্যা। তাহলে আপনারাই আমাকে বলে দেন আমার ভালো কোনটা। ঘর থেকে বের হলেই মানুষের নানা কথাবার্তা শুরু হয়ে যায়। আমি সত্যিই আর নিতে পারছি না। এমনিতে আমি আমার জীবনের সবচেয়ে মূল‍্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। অথৈর বাবা নিজের সঙ্গে আমার প্রাণটাও নিয়ে গেছে। পড়ে আছে আমার শরীরটা। এই মৃতপ্রায় শরীরটা নিয়ে মেয়েটার কথা চিন্তা করে যত আমি স্বাভাবিক হতে চাই, ততই মানুষ আমাকে নর্দমায় ফেলে দিচ্ছে। এখন মনে হচ্ছে, আল্লাহ অথৈর বাবাকে না নিয়ে আমাকে নিয়ে গেলেই ভালো করত।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯