,

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক খুনের ঘটনায়  মামলা, গ্রেফতার ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে তরুণ সাংবাদিক আশিকুল ইসলাম আশিক (২৭) খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে নিহত আশিকের বাবা আশরাফ উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম  বলেন, আশিকের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এই মামলার প্রধান আসামি রায়হান মিয়া ওরফে সোহান (২১) কে হত্যা ব্যবহৃত চাকু ও  সাফিন আহমেদ জুনায়েদকে (২১) রাতেই গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার (৯ জানুযারী) সোমবার বিকেলে জেলা শহরের অবকাশ এলাকায় রায়হানের নেতৃত্বে ছুরিকাঘাত করে আশিকুল ইসলাম আশিককে খুন করা হয়। ঘটনার পর সন্ধ্যায় শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত রায়হান মিয়া ওরফে সোহানকে। রায়হান পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। পরে রাতে দক্ষিণ মৌড়াইল এলাকার আব্দুল হামিদের ছেলে সাফিন আহমেদ জুনায়েদকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির