,

হজযাত্রীদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

news-image

অনলাইন ডেস্ক : হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নিজ দেশে বিধিনিষেধ আরোপ করে সৌদি। এ ছাড়া মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়।

সোমবার অবশেষে তিন বছর পর সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। খবর সৌদ গ্যাজেট

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সোমবার হজ মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন , ‘মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল, সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। এ ছাড়া বয়সের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা থাকবে না।’

তবে সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যেসব মানুষ এখন পর্যন্ত একবারও হজ করেননি, এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ বছর ২৬ জুন থেকে হজের মৌসুম শুরু হবে।

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবে প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মানুষ হজ করতে যেত। কিন্তু ২০২০ সালে করোনা শুরু হলে সে সংখ্যা সীমিত করা হয় এক হাজারে। পরবর্তী বছর এ সংখ্যা করা হয় ৬০ হাজারে। তাও শর্তে সাপেক্ষে।

গত তিন বছর কঠোর বিধিনিষেধের মধ্যে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হজের আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে। এ ছাড়া ৬৫ বছর বয়সি ব্যক্তিরা এতদিন হজ পালন করতে পারবে না বলে নির্দেশনা জারি করা হয়। কিন্তু এ বছর এ নির্দেশনা তুলে নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা