,

নতুন রূপে আসছেন ‘ম্যাডাম ফুলি’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী সিমলা। সবশেষ কাজ করেছেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায়। যার শুটিং হয় ২০১৪ সালে আর সেন্সর জটিলতার কারণে মুক্তি পায় ২০২১ সালে। তাও আবার ‘প্রেমকাহন’ নামের ইউটিউবে। মাঝে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়ে বেশ ক’বারই আলোচনায় এসেছেন এই নায়িকা।

কিন্তু এবার আর ব্যক্তিজীবন নিয়ে নয়, সিমলা হাজির হচ্ছেন কাজ দিয়ে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘দখিন দুয়ার’ সিনেমায় অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। আর পর্দায় নতুন রূপে পাওয়া যাবে তাকে- এমনটাই জানালেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

তার ভাষ্য, ‘আমরা এরই মধ্যে ছবির শুটিং শুরু করেছি। ঘন কুয়াশার মধ্যেই কাজ হচ্ছে। ছবিতে বেশ কিছু চমক আছে। এখানে সিমলাকে ভিন্ন এক রূপে দেখবেন দর্শক। তার চরিত্রটি বেশ মজার।’

জানা গেছে, ‘দখিন দুয়ার’র গল্প দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে। বর্তমানে এর শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা অধরা খানসহ অনেকে। আগামী ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন চিত্রনায়ক ফেরদৌস। আর সিমলার অংশের শুটিং শুরু হবে পরের লটে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা