সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

news-image

ফুলবাড়িয়া প্রতিনিধি : মোবাইলে টিকটক বানাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্র রাকিব (১৫) মারা গেছে। আজ শুক্রবার সকাল ১১টায় বাদিহাটী ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে তাকে দাফন করা হয়। দুর্ঘটনায় মামাতো ভাই আবু সাইম (১৮) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রাকিব বড়খিলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা মনজুরুল হক জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ-বালুঘাট সড়কে গত মঙ্গলবার সকাল ৯টায় দুজন মোটরসাইকেল করে মোবাইলে টিকটক বানাতে যায়। সন্তোষপুর রাবার বাগান থেকে কেশরগঞ্জ বাজারে আসার সময় কেশরগঞ্জ-বালুঘাট রোডে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সড়কের পিলারে ও গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এ সময় উভয়ই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে পুকুর থেকে তুলে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে রাকিবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঐ দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল ৩টায় রাকিব মারা যায়। অপরদিকে আহত আবু সাইম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত রাকিব স্থানীয় পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী