,

বেলারুশে রুশ সেনা-অস্ত্র, নতুন শঙ্কা?

news-image

অনলাইন ডেস্ক : বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়ান সেনা ও অস্ত্রশস্ত্র পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, একটি ট্রেনে করে এসব সেনা ও অস্ত্র বেলারুশে এসেছে। আজ শুক্রবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশ। দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটি আরও অস্ত্র ও সরঞ্জাম পেয়েছে। দেশ দুইটির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে এ পদক্ষেপ বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে পশ্চিমা দেশগুলো শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গে শামিল হতে পারে বেলারুশ। এ ছাড়া বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলার ঘটনা ঘটেছে বলে একাধিকবার আন্তর্জাতিক মিডিয়ার খবরে এসেছে। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে বেলারুশ।

এদিকে রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে ইউক্রেনে গতকাল বৃহস্পতিবার ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন পুতিন। তবে ইউক্রেন যুদ্ধবিরতিতে যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার পুতিন যুদ্ধবিরতির ওই নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে সাড়া না দিলেও পরে টুইটারে এক বার্তায় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, ইউক্রেইনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করে নিলেই কেবল ‘অস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব। ভণ্ডামি নিজেদের কাছেই রাখুন’।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট