,

জমতে শুরু করেছে বাণিজ্য মেলা

news-image

রূপগঞ্জ প্রতিনিধি : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের আজ ৬ষ্ঠ দিনে দর্শনার্থী ও ক্রেতাদের অনেকটা সমাগম দেখা যায়। তবে আজও অনেক স্টল সম্পন্ন হয়নি বলে হতাশা প্রকাশ করেন মেলায় আসা দর্শনার্থী ও ক্রেতারা। অপরদিকে গাজীপুর বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ ১৫ কিলোমিটার জুড়ে যানজটের কারণে এ সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ও মেলায় আসা দর্শনার্থীদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি।

আজ মেলায় সরেজমিনে দেখা যায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকালের সময়ে দর্শনার্থী ও ক্রেতা সমাগম কম থাকলেও বিকেল হতে দর্শনার্থী ও ক্রেতাদের অনেকটা সমাগম বাড়ছে। অনেকে কেনাকাটা করছেন অনেকে ঘুরে দেখছেন মেলার প্যাভিলিয়নে বসা বিভিন্ন রকমের পণ্যের স্টলগুলো। আবার অনেককে মেলায় ছবি তুলতে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। তবে স্টল নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় অনেক দর্শনার্থী ও ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন।

গাজীপুর বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের ভুলতা গাউছিয়া, কাঞ্চন সেতু এলাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে থাকতে দেখা যায়। অপরদিকে মেলার ৬ষ্ঠ দিনেও অনেক স্টল এখনও প্রস্তুত করতে পারেননি স্টল মালিকরা।

এবারের মেলায় স্টল দেওয়া দিল্লি এন্ডিগ্রাপের মালিক মনোজ কুমারের বলেন, ‘গতবার একটি স্টল নিয়েছিলাম আমি। এবার দালালের মাধ্যমে ৮ লাখ টাকা দিয়ে স্টল নিয়েছি। মেলা কতৃপক্ষ কম সময় দেওয়ায় এখনও স্টল নির্মাণ শেষ করতে পারিনি। গতবার অনেক লোকসান গুনতে হয়েছে আমার। এবার কি হয় জানি না। ঢাকার মতো এখানে জমছে না। জমবে কিনা জানি না।’

রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকা থেকে এসেছেন নাইম মিয়া, হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আগে ঢাকায় বসত বাণিজ্য মেলা। দুবছর ধরে আমাদের এলাকার পূর্বাচলে স্থায়ী প্যাভিলিয়নে বসানো হচ্ছে। গতবার সড়ক খারাপ ছিল অনেক। জানযট পোহাতে হয়েছে। এবার মনে করেছিলাম সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে জানযটের ভোগান্তিতে পড়তে হবে না। কিন্ত তা আর হল কই একই অবস্থা এভাবে হতে থাকলে বাহিরের লোকজন আসার ইচ্ছে কমে যাবে। এ বিষয়টির সমাধান করা উচিৎ কতৃপক্ষের।’

কুমিল্লা এলাকা থেকে আসা জয়নাল মিয়া বলেন, ‘উদ্বোধনের দিন থেকে মেলায় আসার জন্য অধীর আগ্রহে ছিলাম। মেলা থেকে পন্য কেনাকাটা করব। কিন্তু আজকে মেলায় এসে অনেকটা খারাপ লাগল। এখনো অনেক স্টল রেডিই হয়নি। তাও আবার সড়কে জানযটের ভোগান্তিত রয়েছে। মেলায় আসাটা বিফলে গেল। আবার আসার আগ্রহ হারিয়ে ফেললাম।’

মেলায় ওয়াল্টন স্টলের ম্যানেজার শাহিনুর রহমান বলেন, ‘আজকে প্রথম দুদিনের চেয়ে দর্শনার্থী ও ক্রেতা সমাগম বেড়েছে। আমরা ক্রেতাদের ছাড়সহ জন্য বিভিন্ন প্রকার সুবিধাজনক অফার চালু করেছি। আশা করছি বেচাকেনা বাড়তে শুরু করবে।’

বানিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহম্মেদ চৈাধুরী আমাদের সময়কে বলেন, ‘মেলা জমতে শুরু করেছে। আমরা দর্শনার্থী ও ক্রেতাদের সুবিধার্থে বাসসহ প্রশাসনিক সকল প্রকার সার্ভিস চালু করেছি। জানযট নিরসনে প্রশাসনিকভাবে সকল প্রকার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি শীঘ্রই এটার সমাধান পাওয়া যাবে।’

উল্লেখ্য, এবারের মেলায় সাধারণ, প্রিমিয়াম, সংরক্ষিত, ফুড স্টল ও রেস্তোরাসহ ১৩টি ক্যাটাগরিতে স্টল থাকবে। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে থাকবে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এবারের আসরে ১২টি দেশসহ ২৫০টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট