,

শীতের মৌসুমে হলুদের ব্যবহার

news-image

অনলাইন ডেস্ক : তকালে সর্দি, কাশি, জ্বরের প্রকোপ বেড়ে যায়। এছাড়া বিভিন্ন ধরণের সংক্রমণেরও আশঙ্কা থাকে। এই সময় যেকোন ধরনের সংক্রমণ থেকে রক্ষা পেতে খাদ্যতালিকায় হলুদ অন্তর্ভুক্ত করতে পারেন। কারণ হলুদ শরীরে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে। এছাড়া ইমিউনিটি বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের ক্ষেত্রে হলুদের বেশ গুরুত্ব রয়েছে। হলুদের একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, শুধু তাই নয় ক্যান্সার ,অ্যালঝাইমার এমনকি হৃদরোগ প্রতিরোধ করতে পারে হলুদ। তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে হলুদ অনেক উপকারে আসতে পারে। যেমন-

শারীরিক অসুস্থতা দূর করে:

হলুদ হলো প্রাকৃতিক উপাদান যা শীতের সবচেয়ে সাধারণ কিছু সমস্যা থেকে মুক্তি দেয়, যেমন, সাইনাস, জয়েন্টে ব্যথা, হজমে সমস্যা, কফ, এসব থেকে তৎক্ষণাৎ মুক্তির জন্য আপনি চা বা দুধের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন হলুদ যদি খেতে পারেন তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

টক্সিন দূর করে:

শীতের সময়টাকে মূলত ছুটির সময় ধরা হয়, এ সময়ে মানুষ খাওয়া-দাওয়া করতে, ঘুরে বেড়াতে ভালোবাসে, এ থেকে শরীরে অজান্তে জমতে থাকে টক্সিন। এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে হলুদ, লিভার ফাংশনকে ভালো রাখে হলুদ, হলুদে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে।

শীতের সময় আমরা গরম পানি, চা, কফি বেশি খেয়ে থাকি, এসময় পানীয়র সাথে হলুদ মিশিয়ে নিতে পারেন। হলুদ খাবারে স্বাদ যোগ করে এবং হজম ভালো রাখে, হলুদ খেলে টক্সিন বের হয়ে যাওয়ার পাশাপাশি ত্বক হয়ে ওঠে লাবণ্যময়ী।

ফ্লু দূর করে:

শীতের শুরুতেই ফ্লুর কারণে ঠাণ্ডা জ্বর হয়, এজন্য শীতকালে হলুদ দুধের আলাদা একটা কদর আছে, গর্ভাবস্থায় অনেক নারী হলুদ দুধ খেয়ে উপকার পান, এতে করে ব্যথা কমে, হলুদ ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করতে সাহায্য করে এবং গলা ব্যথা থেকে মুক্তি দেয়।

সবশেষে বলা যায়, হলুদ শুধু ভালো মসলা না হলুদ নিরাময়কারীও।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না