,

খামারে আগুন লেগে মারা গেল সাড়ে ৬ হাজার মুরগি

news-image

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি লেয়ার মুরগির খামারে আগুন লেগে সাড়ে ৬ হাজার মুরগি মারা গেছে। এতে ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার দৌলতদিয়া ৯ নম্বর ওয়ার্ডে ছমির মৃধার পাড়ায় আব্দুর রহিম মীরের (বয়াতি) খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি আব্দুর রহিম মীর (বয়াতি) বলেন, অতিরিক্ত শীতের কারণে লেয়ার মুরগির খামারে তাপ বাড়ানোর জন্য বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক লাইট ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। ভোর রাতে পাশের গ্রামের মো. মুজাই শেখ নামে এক ব্যক্তি বাইরে বের হয়ে খামারে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এসময় এলাকাবাসী বের হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খামারে প্রায় সাড়ে ৬ হাজার লেয়ার মুরগি ছিল। আগুনে পুড়ে সব মারা গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি সর্বশান্ত হয়ে গেছি।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খামারে মুরগির বাচ্চার তাপ নিয়ন্ত্রণ করার জন্য ধানের তুষ ব্যবহার করা হয়। তুষের কারণে আগুন অল্প সময়ের মধ্যে পুরো খামারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট