,

আবুধাবিতে লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে নতুন বছরের প্রথম ‘বিগ টিকিট র‌্যাফেল ড্র’তে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছেন মোহাম্মদ রায়ফুল নামের প্রবাসী এক বাংলাদেশি। লটারিতে তিনি জিতেছেন ৩৫ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ১০৫ কোটি টাকার সমান।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার লটারির ফল ঘোষণা করেন আয়োজকরা। পুরস্কার জেতা মোহাম্মদ রায়ফুল সংযুক্ত আরব আমিরাতের আল আইনের বাসিন্দা। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। গত ১০ ডিসেম্বর টিকিটটি কিনেছিলেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রায়ফুল আল আইনের একটি কোম্পানিতে পিকআপচালক হিসেবে কাজ করেন এবং ৯ বছর ধরে তিনি টিকিট কিনছেন। যে টিকিটে তিনি পুরস্কার পেয়েছেন, তা ২০ বন্ধু মিলে অনলাইনে কিনেছিলেন তিনি। তারা সবাই এখন পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

বড় অঙ্কের টাকা পুরস্কার পাওয়ার পর প্রবাসী বাংলাদেশি রায়ফুল বলেন, ‘আমি ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। বিশ্বাস করতে পারছি না যে, আমি লটারি জিতেছি। আমি খুবই আনন্দিত।’

লটারিতে জেতা টাকা কীভাবে ব্যবহার করবেন–জানতে চাইলে রায়ফুল জানান, এখনো এ নিয়ে কোনো পরিকল্পনা করেননি তিনি।

এদিকে লটারির দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও ৩ ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়া ভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

উল্লেখ্য, আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য ১৯৯২ সালে এ বিগ টিকিট লটারি চালু হয়। লটারির ড্র প্রতি মাসে অনুষ্ঠিত হয়। প্রতি মাসেই প্রথম পুরস্কারের টাকার মূল্যও পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এই ড্রয়ের মূল্য ছিল ৩৫ লাখ দিরহাম।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না