,

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সামনে এসে সমবেত হন তারা।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র নেতা আব্দুস সালাম, রুহুল কবির রিজভীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, নবগঠিত স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার নেতাকর্মীরাও নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী