,

দুই ট্রেনের মাঝে পড়ে এক ব্যক্তির মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে দুই ট্রেনের মাঝে পড়ে সাইদুল আলম (৫৮) নামে জীবন বিমা করপোরেশনের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে গুরতর আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

উদ্ধারকারী পথচারীদের একজন শহীদুল ইসলাম বলেন, বিপরীতমুখী দুটি ট্রেনের মাঝে রক্তাক্ত অবস্থা পড়ে ছিলেন সাইদুল আলম। কেউ তাকে ধরছিল না। পরে কয়েকজনের সহযোগিতায় আমি তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আমার ধারণা, দুই ট্রেনের কোনো একটির সঙ্গে ধাক্কা লেগেছে তার।

সাইদুল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ শিকড়া গ্রামের এবিএম শফিউল্লাহর ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

হাসপাতালে আসা সাইদুলের স্ত্রী আবিদা সুলতানা রিতা জানিয়েছেন, তার স্বামী জীবন বীমা করপোরেশনের জুনিয়র অফিসার ছিলেন। তাদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম তেগুরিয়ায়।

তিনি বলেন, ‘তিনি সকালে কাজে খিলগাঁও গিয়েছিলেন। পরে খবর পাই ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে ঢামেক হাসপাতালে আছেন। এখানে এসে তার মরদেহ দেখতে পাই।’

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মাং বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ব্যক্তির মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট