,

৬ দেশ থেকে ভারতে আগতদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক

news-image

অনলাইন ডেস্ক : চীন, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপান থেকে ভারতে আগতদের বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ কোভিড নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

এই ছয় দেশ থেকে ভারতে আসতে হলে যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে করানো আরটি-পিসিআর পরীক্ষায় প্রাপ্ত করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এসব দেশে নতুন করে কোভিডের প্রকোপ বেড়েছে। বিশেষ করে চীনে ব্যাপকহারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে বলে জানা গেলেও দেশটির সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে ভারতসহ অনেক দেশই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

করোনার উচ্চঝুঁকিতে থাকা এই ছয় দেশ থেকে আগতদের পাশাপাশি কেউ এসব দেশে ট্রানজিট নিয়ে ভারতে প্রবেশ করতে চাইলেও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ভারতের সব আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ