,

পুলিশ সপ্তাহ-২০২৩ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৩ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ দুই বছর পর সশরীরে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি।

এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড মাঠে পৌঁছার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে সালাম জানানো হয়। একই সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্যারেডের অভিভাদন মঞ্চে প্রধানমন্ত্রীকে সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে’।

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেবেন সহস্রাধিক পুলিশ সদস্য।

২০২২ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, আর ২৫ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ দেওয়া হবে।

এর আগে করোনা মহামারির কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ হয়নি। এর পর ২০২২ সালে পুলিশ সপ্তাহ হলেও সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ