,

প্রেমিকাকে কোলে নিয়ে মোটরসাইকেল চালিয়ে গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকাকে জড়িয়ে ধরে বাইক চালিয়েছেন এক যুবক। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের অন্ধ্র প্রদেশে ঘটেছে এ ঘটনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চলন্ত মোটরসাইকেলে প্রেমিক-প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে আছে। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ বলেছে, ইতোমধ্যে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরে বলা হয়েছে, প্রেমিকাকে কোলে নিয়ে প্রেমিকের বাইক চালানোর ওই ভাইরাল ভিডিওটি বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট রোডে ধারণ করা হয়েছে। চলন্ত বাইকে তেল ট্যাংকের ওপরে উল্টো হয়ে বসে প্রেমিককে আলিঙ্গন করে আছে প্রেমিকা। ভিডিওতে মেয়েটিকে কলেজ ড্রেস পরে থাকতে দেখা যায়।

ভিডিওটি তৃতীয় কোনো ব্যক্তি ধারণ করেছন এবং পরবর্তীতে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা দেখে তৎপর হয় স্থানীয় পুলিশ। এরপরই ওই প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

জানা যায়, বাইকের তেল ট্যাংকে উল্টো হয়ে প্রেমিককে জড়িয়ে ধরে বসে থাকা তরুণীর নাম কে শৈলজা (১৯)। আর বাইকচালক অর্থাৎ প্রেমিকের নাম অজয় কুমার (২২)।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবহেলার মাধ্যমে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ওই প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগেই শৈলজা ও অজয় কুমারকে পুলিশ গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট