,

আগারগাঁওয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় কয়েকজন যুবকের ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পশ্চিম আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। ।

ফিরোজ আহমেদ সমাজ সেবা অধিদপ্তরের হিসাব বিভাগে চাকরি করতেন। চার ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। তার উপার্জনে সংসার চলতো। বাবা বেকার। বর্তমানে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁওয়ে তালতলায় পরিবারের সঙ্গে থাকতো।

নিহতের বন্ধু আরিফুল ইসলাম সুমন জানিয়েছেন, শেরেবাংলা নগর থানার ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তালহা’র সঙ্গে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুরাদ’য়ের বিরোধ ছিল। গতরাতে বন্ধুরা এক সঙ্গে থার্টিফার্স্ট উপলক্ষে আনন্দ করে, মুরাদ কে বাসায় দিকে এগিয়ে দিয়ে তার বাসায় ফিরার পথে, থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তালহার ছেলেরা তাকে রাস্তায় পথরোধ করে মারধর করে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রাখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ভোর ৫ টা ০৫ মিনিটে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরিক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক এসআই উজ্জ্বল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দুই গ্রুপের মারামারির ঘটনায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী