,

সবজির ঝাল ভাপা পিঠা

news-image

নিউজ ডেস্ক : শীতে ভাপা, পুলি, চিতই ছাড়াও চেনা জানা নানান পিঠা বানানো এবং খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। ভোজন রসিক বাঙালির গতানুগতিক খাবারের পাশাপাশি সবসময় আলাদা স্বাদ চাই। তাই তো গুড়ের মিষ্টি ভাপা পিঠা ছেড়ে এবার চেখে দেখুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।

শীতে পিঠার উৎসব আয়োজনে ঘরেই তৈরি করতে পারেন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা। রেসিপিও একদম সহজ। জেনে নিন-

উপকরণ

চালের গুঁড়া প্রয়োজন মতো

ধনিয়া পাতা কুচি আধা কাপ

গাজর কুচি আধা কাপ

ফুলকপি কুচি আধা কাপ

মরিচ কুচি ৪ থেকে ৫টি

লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে ফুলকপি মিহি করে কুচি করে দুই মিনিট ভাপিয়ে নিন। তারপর বাকি সবজির সঙ্গে ভাপানো ফুলকপি মেশান। এবার একটি হাড়িতে পানি চুলায় দিন।

একপর্যায়ে পানি ফুটে উঠলে ভাপা পিঠা তৈরির ছিদ্রযুক্ত মাটির ছাঁচ বসিয়ে আটার গোলা দিয়ে চারপাশ ভালোভাবে আটকে দিন। তারপর ভাপা পিঠার ছাঁচে পাতলা কাপড় রেখে তাতে লবণসহ চালের গুড়া বিছিয়ে নিন।

এবার ভাপানো ফুলকপিসহ সবজির মিশ্রণ ওপরে ছড়িয়ে দিন। তার ওপরে আবার চালের গুড়া বিছিয়ে নিন। কিছু সবজি কুচি ওপরে ছড়িয়ে হাত দিয়ে চেপে গোলাকার পিঠার আকৃতি দিন। এবার কাপড়সহ পিঠাটি হাড়িতে বসানো ছাঁচের ওপর রাখুন। এভাবে দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখুন। ব্যাস, একে একে পিঠাগুলো নামিয়ে পছন্দমতো সাজিয় গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র