,

শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে, আশা ওবায়দুল কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) আজকে সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে। সেটা কখনো সফল হবে না। আমার বিশ্বাস শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে।’

বিএনপি দলে গণতন্ত্র নেই উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে? এটাই আমার বড় প্রশ্ন।’

তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র বিকাশের পথে বহু বাধাবিপত্তিকে অতিক্রম করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অবিরাম কর্মপ্রয়াস অব্যাহত রেখেছেন।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘দেশের ক্ষতি করে কী লাভ? কারও কোনো লাভ নেই। নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচনে আসবে, নিবন্ধিত সব দলকে আমরা স্বাগত জানাব।’

‘আমি আশা করি, এ কালো মেঘ কেটে যাবে। সময় হলে বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে’, যোগ করেন ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী