,

দুই লাইনে আসছিল ট্রেন, কাটা পড়ে ৩ জনের মৃত্যু

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোপালপুর রেলগেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার কেশবপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মমতাজ মাস্টার (৬২), নারায়ণপুর এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই এলাকার মুনজুর রহমানের স্ত্রী সাথী বেগম (৩০)।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, দুই লাইনে দুটি ট্রেন আসছিল। একটি ট্রেনের হর্ন শুনে তারা পাশের লাইনে যায়। কিন্তু তারা জানতো না ওই লাইনেও ট্রেন আসছে। মুহূর্তেই ওই ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

জানতে চাইলে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দেব জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়