,

নায়িকাদের নমিনেশন চাওয়া অপরাধ নয়: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার মনোনয়ন চাওয়া নিয়ে জোর আলোচনা চলছে সর্বত্র। এর মধ্যে মাহির মনোনয়ন ফরম কেনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য যেন সেই আলোচনাকে আরও উসকে দেয়। এবার এ নিয়ে মুখ খুললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদও।

মন্ত্রী বলেন,‘কোনো চিত্রনায়ক বা নায়িকার নমিনেশন চাওয়া অপরাধ নয়।’ আজ শনিবার চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুরপাড় এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের নীতি-মতাদর্শে বিশ্বাস করে—এমন যে কেউ নমিনেশন চাইতে পারে। সে ক্ষেত্রে কোনো চিত্রনায়ক-নায়িকা চাইলে সেটি অপরাধ নয়। পাশের পশ্চিম বাংলাসহ ভারতবর্ষে মিডিয়া জগতের অনেককেই নমিনেশন দেওয়া হয়।’

এ ক্ষেত্রে দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই নমিনেশন পাওয়ার ক্ষেত্রে সব সময় যারা আওয়ামী লীগের পোড়খাওয়া নেতাকর্মী, তাদেরই অগ্রাধিকার। পাশাপাশি দলকে আরও অনেক বিষয় বিবেচনায় আনতে হয়।’

গত বৃহস্পতিবার বিকেলে স্বামী রকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি। এর আগে সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়। এই আসনে আগামী ১ ফেব্রুয়ারি হবে উপ-নির্বাচন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট