,

জামায়াত নেতাদের ধরতে পুলিশের ‘অভিযান চলছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

অোজ শনিবার দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে এ কথা জানান তিনি। গতকাল শুক্রবার রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলায় তারা আহত হন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের ১১ সদস্য আহত হয়েছেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত জামায়াত নেতাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল রাত থেকেই অভিযান চলছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর