,

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা রোববার

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামী রোববার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, ডা. দীপু মনি প্রমুখ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে, পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীরা বুধবার (২৮ ডিসেম্বর) থেকে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

গত ১১ ডিসেম্বর বিএনপির ৭ এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। বাকি ছয়টি সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। এসব আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী