,

দ্বিতীয় দিনেও মেট্রোরেলে দীর্ঘ লাইন

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দিনেও মেট্রোরেলে ওঠার জন্য ভিড় দেখা গেছে স্টেশনে। অনেকেই ফজর নামাজ শেষেই মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়িয়েছেন।

আজ শুক্রবার সরেজমিন আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, কুয়াশার চাদরে মোড়ানো সকালে টিকিটের জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস মোড় পর্যন্ত দীর্ঘ লাইন হয়েছে।

মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নিতে আজিমপুর থেকে আগারগাঁওয়ে এসেছেন মো. রাকিব হোসেন। তিনি বলেন, দেশে প্রথম মেট্রোরেল চালু হলো, সেটাতে চড়ার অভিজ্ঞতা নিতেই এখানে আসা। ভোরেই রওনা দিয়েছিলাম। আসতে আসতে দেখি অনেকেই আগে থেকেই এসে লাইনে অপেক্ষা করছেন। মেট্রোরেলে চড়তে পারলে জীবনে ‘এক ব্যতিক্রম অভিজ্ঞতা হবে’বলেও উল্লেখ করেন এই যুবক।

লাইনে দাঁড়িয়ে থাকা অন্তরা নামের এক তরুণী বলেন, ‘মেট্রোরেল উদ্বোধন হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। আমি সকাল থেকেই লাইনে এসে দাঁড়িয়ে আছি। কিন্তু দীর্ঘ লাইন ও অতিরিক্ত মানুষের চাপে ভেতরে ঢুকতে পারছি না।’

স্টেশনের প্রবেশগেটে দাঁড়িয়ে থাকা আখতার উদ্দিন বলেন, ‘আমার মতো যারা প্রতিদিনের যাত্রী, তাদের জন্য মেট্রোরেল আশীর্বাদের মতো। সময় যেমন বাঁচবে, তেমনি বাসে চলাচলের ধকল পোহাতে হবে না।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে মেট্রোরেলের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা।

এর আগে বুধবার বেলা ১১টা ৪ মিনিটে মেট্রোরেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরার দিয়াবাড়ী প্রান্তে উদ্বোধনস্থলে তিনি এই ফলক উন্মোচন করেন। ওই সময় সরকারপ্রধানের সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তব্যের পর কিছু আনুষ্ঠানিকতা শেষে সফরসঙ্গীদের নিয়ে মেট্রোরেলে চড়েন শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা