,

শাহবাগে ‘সতর্ক পাহারায়’ ছাত্রলীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বিএনপি ও সমমনা দলগুলোর গণমিছিলকে কেন্দ্র করে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আজ শুক্রবার দুপুর ২টার পর থেকে শাহবাগে অবস্থান নিতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামায়াত নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

সংগঠনটির কয়েকজন নেতা জানান, ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে এসে নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এই আশঙ্কায় তারা ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে জাদুঘরের সামনে অবস্থান নেন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘বিএনপি-জামায়াত বিভিন্ন সময় অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ঢাকা শহরকে অস্থিতিশীল করেছে। তাদের হামলার শিকার হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের কর্মসূচির ফলে ঢাকা শহরের মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাবি ছাত্রলীগ শিক্ষার্থী ও ঢাকা শহরের মানুষদের নিরাপত্তা দিতে আজ শাহবাগে অবস্থান নিয়েছে। যদি বিএনপি-জামায়াত আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করতে চায় ছাত্রলীগ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। আমরা মানুষকে নিশ্চয়তা দিতে চাই, ছাত্রলীগ আপনাদের পাশে রয়েছে।’

সমাবেশে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।

এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে মাঠে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেন। একই সঙ্গে পুলিশের পাহারাও জোরদার করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী