,

মিথ্যাচার করায় ভোট পাবে না বিএনপি: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মিথ্যাচার করায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মানুষের ভোট পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলী হলের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিষোদগার, মিথ্যাচার ছাড়া বিএনপির আর কী আছে? মিথ্যাচারের জন্য মানুষ আর আপনাদের ভোট দেবে না। বিএনপিকে বাংলার মানুষ বিশ্বাস করে না।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি সুস্থ রাজনীতি করে না, নষ্ট রাজনীতি করে। বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে ও গণতন্ত্রকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে, অর্থ পাচার করেছে। আর এই ষড়যন্ত্রকারীরাই কি না রাষ্ট্র মেরামত করতে চায়? যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে। ফলে নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।’

তিনি বলেন, ‘ঢাকা আজ মিছিলের নগরী। সারা ঢাকায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে, বোমাবাজদের বিরুদ্ধে আমরা প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে আমরা প্রস্তুত। স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে।’

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় বিবৃতি না দেওয়ায় বুদ্ধিজীবীদের সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘আজ বিএনপি বুদ্ধিজীবীদের মাধ্যমে মির্জা ফখরুলের মুক্তি চায়, ভালো। ফখরুল তাদের বন্ধু। তাদের শুভাকাঙ্ক্ষী। তিনি অসুস্থ আমরা জানি না। বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়ে বলছেন তিনি নাকি অসুস্থ। এ বাংলাদেশে যখন ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, তখন কী আপনারা বিবৃতি দিয়েছিলেন? বঙ্গবন্ধুকে হত্যার সময় আপনাদের মুখের ভাষা কোথায় ছিল? আমি জানতে চাই কোথায় ছিল প্রতিবাদ, জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা হলো, কোথায় ছিল আপনাদের প্রতিবাদ। আহসানউল্লাহ মাস্টারকে যখন প্রকাশ্যে হত্যা করা তখন কী প্রতিবাদ করেছিলেন?’

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী