,

পল্টনে মিছিল থেকে আটক ৩

news-image

নিজস্ব প্রতিবেক : রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় সরকারবিরোধী মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সরকারের সমালোচনা করে স্লোগান ও বক্তব্য দিতে থাকলে পুলিশ ধাওয়া করে আটক করে তাদের।

পুলিশ জানায়, আজ দুপুর সোয়া ২টার দিকে পল্টন এলাকায় কিছু লোক জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। এ সময় সরকারের সমালোচনা করে বক্তব্য দিতে থাকে তারা। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর সুরমা টাওয়ার থেকে তিনজনকে আটক করা হয়।

এ ছাড়া দুপুর ১২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নামাজ শেষে মুসল্লিদের দ্রুত মসজিদ থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়েছে পুলিশ। পল্টন মোড় থেকে আশপাশের এলাকায় কোনো মানুষকে জড়ো হতে দিচ্ছে না পুলিশ।

এ বিষয়ে পল্টনে পুলিশের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি অস্বীকৃতি জানিয়ে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী