,

বাড়ছে পেঁয়াজের দাম

news-image

অনলাইন প্রতিবেদন : সরবরাহ পর্যাপ্ত থাকার পরও রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হয়েছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে হলুদ, জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে ও তেজপাতার দাম।

বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতারা জানান, এদিন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকা। যা সাত দিন আগেও ৪৫ টাকা ছিল। প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা। যা আগে ৪০ টাকায় বিক্রি হয়েছে। দাম বাড়ার কারণ হিসাবে নয়াবাজারের বিক্রেতা খালেক বলেন, পাইকারি বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। তারপরও তারা দাম বাড়িয়েছে। যে কারণে বাড়তি দরে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাজারের মুদি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে- প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১৮০ টাকা। যা সাত দিন আগে ১৭০ টাকা ছিল। তবে সরকারের পক্ষ থেকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৭ টাকা দরে বিক্রির নির্দেশ দেওয়া আছে। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ১৯০ টাকা, যা সরকারের পক্ষ থেকে ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

কাওরান বাজারের মুদি বিক্রেতা জাকির বলেন, ডিলাররা দাম বাড়িয়ে বিক্রি করলে আমরাও বেশি দরে বিক্রি করতে বাধ্য। কারণ বেশি দামে কিনলে আমাদের বেশি দামে বিক্রি করতে হবে। তবে সরকারের পক্ষ থেকে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে, যা এখনো ডিলার ও মিল মালিকদের জন্য কার্যকর হয়নি। তারা দাম কমালে খুচরা পর্যায়ে কমবে।

এদিকে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৫ টাকা। যা সাত দিন আগে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি জিরা ৫৭০ টাকায় বিক্রি হয়েছে। যা আগ ৫৫০ টাকা ছিল। প্রতি কেজি দারুচিনি বিক্রি হয়েছে ৫২০ টাকা, সাত দিন আগে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি লবঙ্গ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। যা আগে ১ হাজার ৪০০ টাকা ছিল। কেজিতে ১০ টাকা বেড়ে প্রতি কেজি ধনে ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি তেজপাতা বিক্রি হয়েছে ২০০ টাকা। যা এক সপ্তাহ আগে ১৭০ টাকা ছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না