,

৩০ ডিসেম্বর বিএনপির কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘হুঁশিয়ারি’

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এই কর্মসূচিতে তাদের সমমনা দলের নেতারাও অংশ নেবে জানা গেছে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচির নামের বিএনপি যদি ভাঙচুর-অগ্নিসংযোগ এবং রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে, মামলাও হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও সদর উপজেলায় নবগঠিত ভুল্লী থানা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি একটা রাজনৈতিক দল। তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি করবে। এতে আমাদের কোনো আপত্তি ও বাধা নেই। তবে বিএনপি যদি কর্মসূচির নামে ভাঙচুর-অগ্নিসংযোগ করে, রাস্তায় ব্যারিকেড দেয় এবং রাস্তায় বসে অবরোধ করে তাহলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না, নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে।’

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সমঝোতা চুক্তি রয়েছে। আমরা ভারত সরকারকে বলেছি সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলের কারখানাগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যেতে। তারা এর মধ্যে অনেক কারখানা সরিয়ে নিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের জনগণকে কথা দিয়েছিল ভুল্লী থানা করবে। আজ সে থানা দৃশ্যমান, প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। এই ভুল্লী থানা করার জন্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ জন্য আমি উনাকে ধন্যবাদ জানাই। ভুল্লীবাসীর দীর্ঘদিনের দাবি আজ আওয়ামী লীগ সরকারের জন্য পূরণ হলো।’

এ সময় উপস্থিত আরও ছিলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

ভুল্লী থানা উদ্বোধন শেষে ভুল্লীর কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী