,

মিছিল কর‌তে পু‌লি‌শের অনুম‌তি চে‌য়েছে জামায়াত

news-image

নিজস্ব প্রতি‌বেদক : ৩০ ডি‌সেম্বর রাজধানী‌তে গণ‌মি‌ছিল কর‌তে ঢাকা মহানগর পুলি‌শের (‌ডিএম‌পি) কা‌ছে অনুম‌তি চে‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। গত রোববার ডিএম‌পি ক‌মিশনার খন্দকার গোলাম ফারুক বরাবর আ‌বেদন ক‌রেন মহানগর দ‌ক্ষিণ জামায়া‌তের অফিস সেক্রেটারি মোকাররম হোসাইন খান। ত‌বে এখনও অনুম‌তি পায়‌নি জামায়াত।

আ‌বেদ‌নে বলা হ‌য়ে‌ছে, ১০ দফার প‌ক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হি‌সে‌বে ৩০ ডিসেম্বর শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দ‌ক্ষিণ। গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ডিএমপির অনুমতি ও সার্বিক সহযোগিতা চায় জামায়াত।

ডিএম‌পির মুখপাত্র মো. ফারুক হো‌সেন‌কে ব‌লেন, ‘জামায়া‌তের আ‌বেদ‌নের বিষ‌য়ে জানা নেই।’

সর্বশেষ ২০১৩ সা‌লের ৪ ফেব্রুয়া‌রি পু‌লি‌শের অনুম‌তি নি‌য়ে রাজধানীর ম‌তি‌ঝি‌লে মি‌ছিল সমা‌বেশ ক‌রে জামায়াত। এরপর গত ১০ বছ‌রে কর্মসূ‌চি পাল‌নের অনুম‌তি পায়‌নি। গত ক‌য়েক বছরে অনুম‌তি চে‌য়ে আ‌বেদন করার তথ্যও নেই। ত‌বে প্রায়ই বিভিন্ন দা‌বি‌তে ঝ‌টিকা মি‌ছিল ক‌রে। বিএন‌পির স‌ঙ্গে যুগপৎ আ‌ন্দোল‌নে নামা জামায়াত হঠাৎ কর্মসূ‌চি পাল‌নে অনুম‌তি চাইল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী