,

সাবেক স্ত্রীর শরীরে এইডস রোগীর রক্ত ঢুকিয়ে দিলেন স্বামী!

news-image

অনলাইন ডেস্ক : সাবেক স্ত্রী একসঙ্গে থাকতে নারাজ, তাই রাগের মাথায় স্ত্রীর শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত ঢুকিয়ে দিয়েছেন স্বামী। ভারতের গুজরাটের সুরতে ঘটেছে এ ঘটনা। ইতোমধ্যে অভিযুক্ত অভিযুক্ত শঙ্কর কাম্বলিকে গত সোমবার গ্রেপ্তার করেছে গুজরাটের পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পেশায় বাসচালক ওই ব্যক্তির বিয়ে হয় বছর দশেক আগে। তবে সম্পর্কে তিক্ততার কারণে মাসখানেক আগেই বিবাহবিচ্ছেদ হয় তাদের। কিন্তু স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ মন থেকে মেনে নিতে পারেননি শঙ্কর। নানা উপায়ে প্রাক্তন স্ত্রীর মন জয় করার চেষ্টা চালাতে থাকেন। তবে স্ত্রী কিছুতেই সম্পর্কে ফিরতে রাজি না হওয়ায় মনে মনে তাকে শায়েস্তা করার ফন্দি আটতে শুরু করেন শঙ্কর।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, নানা বুঝিয়ে সাবেক স্ত্রীকে একবার দেখা করতে রাজি করান শঙ্কর। সারা দিন একসঙ্গে ঘুরে, খাওয়াদাওয়া করে, স্ত্রীকে কেনাকাটি করিয়ে এক নির্জন জায়গায় নিয়ে যান অভিযুক্ত। তার পর তাকে আবারও অনুরোধ করেন তার জীবনে ফিরে আসার জন্য। তবে তাতেও রাজি না হওয়ায় শেষবারের মতো স্ত্রীকে জড়িয়ে ধরার অনুমতি চান।

স্ত্রী তাতে সম্মত হলে শঙ্কর পকেটে লুকিয়ে রাখা এইচআইভি সংক্রমিত রক্ত ভর্তি সিরিঞ্জ তার শরীরে ফুটিয়ে দেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী। জ্ঞান ফিরলে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তিনি।

পুলিশের কাছে শঙ্কর জানান, টিভি সিরিয়াল দেখেই তার মাথায় এমন বুদ্ধি আসে। কোনো এক হাসপাতালের এইচআইভি ওয়ার্ড থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন শঙ্কর। শঙ্করের সাবেক স্ত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ