সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেলবাহী লরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী লরীর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনজামুল হক (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ বুধবার বিকেল ৩টার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা চৌকিদহ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ইনজামুল উল্লাপাড়ার প্যাচরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী ইনজামুল বিয়ের সরঞ্জাম কিনে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বাঘাবাড়িগামী তেলবাহী লরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ইনজামুল মারা যান এবং আহত হন তার সঙ্গে থাকা মোটরসাইকেলের সহযাত্রী নাইম হোসেন (২২) ও সিয়াম হোসেন (২৫)। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, চৌকিদহ ব্রিজের পাশে বাঘাবাড়িগামী তেলবাহী লরীর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনজামুল নামে একজন নিহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। লরী জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী