,

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে নিজের সেরা অবস্থানে উঠে এলেন লিটন দাস। সদ্য ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৫ ও দ্বিতীয় ইনিংসে ৭৩ করে দুই ধাপ টপকে উঠে এসেছেন টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১২ নম্বরে।

টেস্ট ইতিহাসে এটিই বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ র‌্যাংকিং। যদিও লিটন দ্বাদশ অবস্থানে আগেও একবার ছিলেন। এর আগে গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের পর ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠেছিলেন।

বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদ করা র‌্যাংকিংয়ে লিটন ছাড়াও উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। বোলিং র‌্যাংকিংয়ে মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫টিসহ মোট ৬ উইকেট নেওয়া মিরাজ ৩ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে আছেন। অন্যদিকে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল ২৮ নম্বরে উঠেছেন দুই ধাপ এগিয়ে।

প্রথম ইনিংসে ৮৪ রান করা মুমিনুল হক ৫ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ৬৮ নম্বরে। কিন্তু সাকিব আল হাসান (৩ ধাপ পিছিয়ে ৪০) ও মুশফিকুর রহিমের (১ ধাপ পিছিয়ে ২০) অবনতি হয়েছে।

র‌্যাংকিংয়ে শীর্ষ জায়গাগুলোতে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। সেরা তিন ব্যাটিংয়ে আছেন মারনাস লাবুশানে, বাবর আজম ও স্টিভেন স্মিথ। আর প্যাট কামিন্স, জিমি অ্যান্ডারসন ও কাগিসো রাবাদা বোলারদের মধ্যে সেরা তিনে। অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন ও সাকিব আল হাসান শীর্ষে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না