সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গণমিছিলের অনুমতি পেল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাতে গেলে এ অনুমতি দেওয়া হয়।

তবে গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি। একইসঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা না করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজ রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

গণমাধ্যমকে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে এসেছিলেন আমাদের সঙ্গে বৈঠক করতে। তারা তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল আগামী ৩০ ডিসেম্বর করতে চান। আমরা সার্বিক বিবেচনায় পল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।’

গণমিছিলকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না, তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।’

এদিন রাজধানীর মিন্টু রোডে ডিএমপির সদর দপ্তরে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। পরে ঘণ্টাখানেক বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে যান তারা।

এ সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির নির্ধারিত গণমিছিল নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট রুটেই শুরু হবে। শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছে ডিএমপি।’

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘এটি গণমিছিল, সমাবেশ না। আপনারা দেখবেন শুক্রবার বাদ জুমা গণমিছিল হবে। এখানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক রাজনৈতিতে বিশ্বাসী। জনগণের কথা বলার জন্য বিএনপির ১০ দফার যেই কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা পাব। এ ছাড়া আন্দোলন ও সংগ্রামের প্রথম ধাপ গণমিছিল।‘

মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাতের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য