,

রওশন এরশাদের বাসায় জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ রোববার দুপুর ১২টার দিকে তারা রওশন এরশাদের গুলশানের বাসায় এই সাক্ষাৎ করেন। ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন।

সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে ওনাকে অংশগ্রহণের দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত গ্রহণ করেছেন। কথা দিয়েছেন তিনি পার্টি অফিসে আসবেন।’

এর আগে ২৯ নভেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন জি এম কাদের। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো–চেয়ারম্যান আবু হোসেন বাবলা।

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা গঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী